সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলামের সমর্থকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলামের সমর্থকদের সড়ক অবরোধ
বিএনপি নেতা আসলাম চৌধুরী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকেরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাইপাস এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আসলাম চৌধুরীর সমর্থকেরা মহাসড়ক অবরোধ করেছে। বর্তমানে অবরোধ চলমান রয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আছে।’

সীতাকুণ্ডে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকদের সড়ক অবরোধ। ছবি: টাইমস

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর নাম না থাকায় তার সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি মজিবুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad