কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো পৌঁছাতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
টাইমস অব বাংলাদেশকে তিনি জানান, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড বসবে। এরপর তাকে লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসবে না। সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছাতে পারে।
তিনি বলেন, ‘বেগম জিয়ার শরীর যদি “যাত্রার জন্য উপযুক্ত” থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার তাকে নিয়ে লন্ডনে যাত্রা করা হবে।’


