পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Advertisement
Advertisement

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, এই বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা।

রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের বন্ধু ও সেবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি নতুন বাস্তবতায় প্রবেশ করায় চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখতে হবে। বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ ১ম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ হলো। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ৫৮ জন প্রশিক্ষণার্থী বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন। এরপর সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ নিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়িত হবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad