পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যদের নিয়ে ভোটের দৃশ্য দেখেন তিনি।

এসময় নিয়ন্ত্রণ কক্ষের বড় পর্দায় দেশের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরায় ধারণ হওয়া চিত্র ও ভিডিও ফুটেজ দেখানো হয় প্রধান উপদেষ্টাকে।
তার মেয়ে দিনা ইউনূসও এই সময় তার সঙ্গে ছিলেন।


