ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ এলাকা নিয়ে গঠিত পিরোজপুর-২ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই।
যার মধ্যে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা মাহমুদ হোসেন।
অন্যদিকে ভোটের মাঠে রয়েছেন মাহমুদের ছোট ভাই মো. মাহিবুল হোসেন। তিনি জাতীয় পার্টি (জেপিÑ ভান্ডারিয়া উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও দল মনোনীত প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন লড়বেন ঘোড়া প্রতিক নিয়ে অন্যদিকে জেপি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেন লড়বেন সাইকেল প্রতিক নিয়ে।
এখানে উল্লেখ্য, মাহমুদ ও মাহিবুল হোসেন হলেন জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হাসেন মঞ্জুর আপন চাচাতো ভাই।
আপন দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতার কথা এখন স্থানীয়দের মুখে মুখে। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই আলোচনায় রয়েছেন দুই ভাই।


