নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে আরহান সরদার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আমাদা গ্রামে ঘটনাটি ঘটে। দৈনিক আমার দেশ-এর লোহাগড়া প্রতিনিধি ও শিশুর দাদা সরদার রইস উদ্দীন টিপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে আরহানের মা তাকে দুধ পান করাচ্ছিলেন। তখন শ্বাসনালিতে দুধ আটকে গেলে দ্রুত বাঁচানোর চেষ্টা করা হয়। পরে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় লোহাগড়া প্রেসক্লাবসহ নড়াইলে কর্মরত সাংবাদিকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর