পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইনটিলিজেন্স ইনফ্রাস্টাকচার -২০২৬’ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। আয়োজনের প্রথমদিন বুধবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুংপিল শিন।

এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, পাওয়ার ও এনার্জি সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্কস এবং নিরাপত্তা, স্মার্ট টেকনোলজি অবকাঠামো অ্যান্ড অ্যাডভান্স ইলেকট্রনিকস এর মতো বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপনা করেন গবেষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষার উন্নতি, মানবসম্পদের মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতার ওপর। সেজন্য সরকার শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আয়ের উৎস তৈরি করার জন্য স্মার্ট সিটি গড়ে তুলছে। সৃজনশীল অর্থনীতিতে এই প্রথম বাজেটে টাকা রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে সারা বিশ্বের গবেষকদের সঙ্গে আমাদের শিক্ষার্থী-গবেষকদের সেতুবন্ধন রচিত হবে। শিক্ষার্থীরা নতুন নতুন গবেষণায় উদ্বুদ্ধ হবেন।’

আরও পড়ুন

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হাসনাত মো. শামীম বলেন, ‘জ্ঞান সৃষ্টির প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করাই নয়, সামাজিক প্রতিবন্ধকতারও সমাধান করা।

মানবজাতি অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই রূপান্তরে বিশ্ববিদ্যালয়কে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আমাদের মত নবীন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য প্রযুক্তির এই রূপান্তরে কাজ করার বড় সুযোগ হয়েছে। এই সুযোগ কাজ লাগাতে হবে।’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা হবে বলেও জানান উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শামীম আহসান, বুয়েটের শেখ আনোয়ারুল ফাত্তাহ, সিলিয়া শাহনাজ, মো. ইমামুল হাসান ভুইয়া এবং সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল হোসেন।

বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনেও শতাধিক দেশি-বিদেশি গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। দুই দিনে মোট ৩৯ সেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad