পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পাবনায় শিশু কলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভিযুক্তদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী স্বজন সহপাঠীরা। রোববার দুপুরে পাবনা জজ কোর্টের সামনে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাবনায় শিশু কামরুন্নাহার কলি (১০) হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা। রোববার সকালে জেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আদালত এলাকাসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে অভিযুক্ত দুই আসামির দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মোস্তফা কামাল (৫৫) ও ইয়াছিন আলী (২১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে জবানবন্দি দিয়েছেন।

মামলার বিবরণ ও পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় কুলুনিয়া গ্রামের কলি। পরে  ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং মরদেহ গুমের অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad