পাকিস্তানকে বাংলাওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানকে বাংলাওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফাইল ফটো
Advertisement
Advertisement

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং ক্রিকেটারদের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়।

এদিন সকালে সিলেটে দ্বিতীয় টেস্টের শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারায় টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এল বাংলাদেশ। টাইগারদের অর্জন ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮ দশমিক ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে ভারত।

আরও পড়ুন

এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।

প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী টাইগারদের অভিন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী আশা করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad