বাগেরহাটে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ট্রাকের নিচে চাপা পড়া মোটরসাইকেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাগেরহাটে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তিনি।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায় নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad