পরিবারকে ঘিরেই জেমসের ঈদের আনন্দ

পরিবারকে ঘিরেই জেমসের ঈদের আনন্দ
Advertisement
Advertisement

গান, কনসার্ট কিংবা আলোকচিত্র—এসব নিয়েই সাধারণত আলোচনায় থাকেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তাই পরিবারকে নিয়ে তার মুহূর্তগুলো ভক্তদের কাছে সব সময়ই বাড়তি আগ্রহের বিষয়।

ঈদ সামনে রেখে সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে জেমসকে দেখা গেছে তার সন্তানদের সঙ্গে সময় কাটাতে।

একটি ছবিতে জেমসের সঙ্গে ছিলেন তার মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরান। বাবার পাশে দুই সন্তানের হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের পাশাপাশি দেখা যায় জেমসের বর্তমান স্ত্রী নামিয়াকেও। পারিবারিক এই ফ্রেমে প্রিয় শিল্পীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক অনুরাগী।

আরও পড়ুন

এ ছাড়া বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’ ঘরোয়া পরিবেশে তোলা ছবিগুলো ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাঁদের মেয়ে জান্নাত ও ছেলে দানেশ রয়েছেন।

গত বছরের অক্টোবরে জেমসের নতুন করে বিয়ে এবং বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সে সময় তার ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টের সময় নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। পরে সেই পরিচয় গড়ায় সম্পর্কে।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এলেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। পরে ২০২৪ সালের ১২ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান, জিবরান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad