পরিবর্তিত চিত্রনাট্য হবে ‘গোলাপ’

পরিবর্তিত চিত্রনাট্য হবে ‘গোলাপ’
নিরব হোসেন ও পরিমনি
Advertisement
Advertisement

বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল নিরব ও পরীমনি অভিনীত ‘গোলাপ’-এর। কিন্তু প্রায় বছরখানেক হতে চললেও রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবিটির আর কোনো খবর ছিল না। অবশেষে সকল স্থবিরতা কাটিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছে ‘গোলাপ’।

পরিচালক শামসুল হুদা জানিয়েছেন, চিত্রনাট্যের ঘষা-মাজার কাজ চলছে। শেষ করে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা।

পরিচালক আরও জানান, লেখক ও অভিনয়শিল্পীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গল্পের কাঠামো নতুন করে সাজানো হয়েছে। ছোট শহরের রাজনৈতিক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটেই এগোবে সিনেমার গল্প, তবে এবার আরও সুসংহত ও শক্তিশালী আঙ্গিকে।

নিরব হোসেন বলেন, এই বিলম্বের ফলে গল্প ও চরিত্রগুলো আরও গভীরে যাওয়ার সুযোগ মিলেছে। তিনি স্বীকার করেন, নিজের দীর্ঘ সময় দেশের বাইরে থাকা শুটিং পিছিয়ে যাওয়ার একটি কারণ ছিল। তবে এখন ছবিটি অনেক বেশি পরিণত অবস্থানে পৌঁছেছে।

গোলপওয়ালা প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ছবিটির চিত্রনাট্য, সংলাপ ও গল্প লিখেছেন আনিক বিশ্বাস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad