আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজন করতে যাচ্ছে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনী। বুধবার(১০ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এ প্রদর্শনীর উদ্বোধন হবে।
প্রদর্শনীতে চলতি বছরের প্রতিযোগিতায় নির্বাচিত কার্টুনগুলো প্রদর্শিত হবে। সেখানে তরুণ শিল্পী ও কার্টুনিস্টরা কৌতুক, ব্যঙ্গ এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে দুর্নীতি ও জবাবদিহিতাকে কীভাবে দেখছেন তার প্রতিফলন থাকবে বলে জানিয়েছে টিআইবি।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানও এতে অংশ নেবেন।
টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণদের কণ্ঠ আরও জোরালো হবে এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক প্রকাশ শক্তিশালী হবে।


