পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই: তিন আসামি কারাগারে

পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই: তিন আসামি কারাগারে
দুই জঙ্গিকে পুলিশের চোখে স্প্রে করে ছিনতাইয়ের ঘটনায় তিন আসামি কারাগারে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে পুলিশের চোখে স্প্রে করে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। আসামিরা হলেন আব্দুস সবুর ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল এবং আরাফাত রহমান।

আসামিপক্ষের আইনজীবী জায়েদুর রহমান জানান, এ আসামিরা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান। গত ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য ছিল। তবে সেদিন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এজন্য জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ তিন আসামি অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জানিয়ে তিনি বলেন, গত ৩ ডিসেম্বর ধার্য তারিখে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

আরও পড়ুন

আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এদিন আসামিদের আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে জানান আইনজীবী জায়েদুর রহমান।

মামলার এজহারে বলা হয়, ২০২২ সালের ২০ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিলো। মামলায় আসামির সংখ্যা ২০ জন। এদের মধ্যে দুই আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন।

এ সময় ছয় আসামি শুরু থেকে পলাতক। অপর ১২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ওইদিন ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর দুপুর সোয়া ১২ টার দিকে আসামিদের আদালত থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ আসামিদের নিয়ে আদালতের মেইন গেইটে আসলে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে দুই আসামি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ। এখন পর্যন্ত মামলাটিতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad