নৌপথে নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল, মাইকিং, লিফলেট বিতরণ

নৌপথে নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল, মাইকিং, লিফলেট বিতরণ
Advertisement
Advertisement

ঈদুল ফিতর ঘিরে নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

শনিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরি ঘাটগুলোতে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট ও নৌযানগুলোয় তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

‘দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য কোস্ট গার্ডের প্রতিটি সদস্য তৎপর রয়েছে, যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়’ তিনি যোগ করেন।

কোস্ট গার্ডের এমন কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি আরও বলেন, ঈদুল ফিতরের পরও যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ রাখতে এমন কার্যক্রম চলবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর