নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
অস্ত্রসহ গ্রেপ্তার আসামি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে কারখানাটির সন্ধান পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন অংশ এবং বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম প্রকাশ শাকের হোসেন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সাইফুল সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওটি গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারী ঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, একটি বন্দুকের বাট রাখার বস্তু, একটি দেশীয় এলজির লোহার বাট, একটি দেশীয় বন্দুকের কাঠের বাট, লোহার তৈরি বন্দুকের বডির বিভিন্ন অংশ, অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, রেত বা ফাইল তিনটি, একটি লোহার ট্রিগার, একটি বোল্ড, ছোট-বড় আটটি এসএস স্টিলের অংশ।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরির কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন: নওগাঁয় মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad