নওগাঁয় মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নওগাঁর মান্দায় কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালিয়ে কিশোর গাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মদ ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা।

শুক্রবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের আরিফ হোসেন (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজালের নেতৃত্বে চকউলী গ্রামে বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও মাদকবিক্রির টাকাসহ তিন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু ও বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় আরেকটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে ৬০পিস মাদক, ২০০ লিটার মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad