নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবা, পিস্তল-গুলিসহ ফয়েজ আহমেদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বুধবার সকালে একথা জানান।

উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুরের একটি বাড়ি থেকে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, চিহ্নিত মাদক কারবারি ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করছিল। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করে। গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‍্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই অভিযুক্তের বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট এবং ৩৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর