নোয়াখালীতে ছাত্রলীগ ঠেকাতে বিএনপি-শিবিরের বিক্ষোভ

নোয়াখালীতে ছাত্রলীগ ঠেকাতে বিএনপি-শিবিরের বিক্ষোভ
নোয়াখালীতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি এবং ছাত্রশিবির।

শনিবার বিকালে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে বিক্ষোভ মিছিল দুটি অনুষ্ঠিত হয়। এর আগে ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নোয়ান্নই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বাঁধেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক মো. রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল করিম চৌধুরী বাবু।

আরও পড়ুন

সমাবেশে বক্তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যেকোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে শিবিরের বিক্ষোভ মিছিল। ছবি: টাইমস

এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান, ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মোমিনুর রহমান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা এবং এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

এসব বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad