সাতক্ষীরায় বজ্রপাতে যুবক নিহত 

সাতক্ষীরায় বজ্রপাতে যুবক নিহত 
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, হাকিম পেশায় একজন মাছ চাষি। আজ দুপুরে তিনি নিজ মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় তিনি হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad