নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেপ্তার সেলিম শেখ।
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার বয়রার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। সেলিম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে আজ দুপুরে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আসামিকে গ্রেপ্তার করে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এবং ধর্ষণের শিকার কিশোরীর পরীক্ষা-নিরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad