রংপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার

রংপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৭ সদস্য গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে হাসপাতালের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নগরীর ফতেপুর এলাকার ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দের রানা মিয়া (৩৪) ও মারুফ হোসেন (২৬), হাজিরহাটের বিপ্লব মিয়া (২৪), পরশুরামের ফরহাদ হোসেন (৪২), চিকলীভাটার আরাফাত হোসেন আপেল (২২) ও কাউনিয়ার রাজু মিয়া (৪০)।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তাররা বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়ায় নির্দিষ্ট অ্যাম্বুলেন্স নিতে বাধ্য করতেন। তাদের দাবি না মানলে সিন্ডিকেট করে অন্য অ্যাম্বুলেন্স ভাড়াও আটকে দিতেন। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সঙ্গে চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে এখনও একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চিকিৎসাসেবার মতো মানবিক খাতে মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালকেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad