নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
আটপাড়া থানা | ফাইল ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের করাধুপ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এদিন সকালে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও স্থানীয় কাচু মিয়ার পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে গ্রামের সামনের একটি ধানখেতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ সময় প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানালে আটপাড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানান পুলিশ।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad