কিশোরীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৩

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় মূল হোতা বাদশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব)।

বুধবার বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদিন ভোরে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় বাড়ির ছাদের খালি পানির ট্যাংকিতে লুকিয়ে থাকা অবস্থায় প্রধান আসামি বাদশাকে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন সকালে অভিযান চালিয়ে ইমন এবং দুপুরে পিবিআই ইসমাইল নামে এজাহারভূক্ত অপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নিহতের ওড়নাসহ বিভিন্ন আলামতও উদ্ধার করে তারা।

এর আগে, রোববার বিকালে নিখোঁজ হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বন্দরে দড়ি সোনাকান্দা এলাকার অটোচালক মো. আলীর মেয়ে আলিফা। সে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন

পরে সোমবার সকালে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে মঙ্গলবার রাতে নিহত আলিফার মা বাদী হয়ে বন্দর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

এ সময় হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও এলাকাবাসী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad