নেত্রকোনায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোনায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিহত কৃষকের বাড়ির আঙিনায় উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনায় নিজ বাড়ি থেকে হেলাল উদ্দিন নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে  সদর উপজেলার গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দিন নাড়িয়াপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নাড়িয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিন ও তার স্ত্রী বেদেনা আক্তার গতকাল রাতে এক সাথে ছিলেন। পরে রোববার ভোররাতে নিহতের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরে এসে বিছানায় তার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় বেদেনা আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন সরকার জানান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। খুব দ্রুতই ঘটনার মূল কারণ উদঘাটন হবে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad