বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় ভারতের উদ্বেগ

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় ভারতের উদ্বেগ
Advertisement
Advertisement

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

একই সঙ্গে তিনি বলেন, শনিবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকজনের বিক্ষোভকে বাংলাদেশের সংবাদমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে। সেদিন ২০-২৫জন যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে দাঁড়িয়ে ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু দাসকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সেখানে হাইকমিশনের দেয়াল ভাঙার মত কোন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। পুলিশ কয়েক মিনিটের মধ্যে এই প্রতিবাদকারীদের সরিয়ে দিয়েছে, যা সকল গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, ভারত জেনেভা কনভেনশন অনুযায়ী সকল বিদেশি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের চলমান ঘটনাবলীর উপর ভারত নজর রাখছে জানিয়ে রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কাছে ভারতের গভীর উদ্বেগ পৌঁছে দেওয়া হয়েছে। দীপু দাসের হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ভারত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad