‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি’

‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।’

শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাই কার্যক্রম চলছে। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপি একটি বড় গণতান্ত্রিক ও উদার নৈতিক রাজনৈতিক দল। প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাই করছি। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেব। তবে সেটি অফিশিয়াল হবে তফসিল ঘোষণার পরে।’

আরও পড়ুন

আওয়ামী লীগের বিষয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সম্প্রতি বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়, এমন কথা না বললেও পারতেন প্রধান উপদেষ্টা।’

তিনি আরও বলেন, ‘জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।’

নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, ‘নিজেদের মধ্যে যতই মতপার্থক্য থাক না কেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তাদের বিরুদ্ধে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) কোর্টে মামলা করা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad