৯ রানে ৬ উইকেট হারিয়েও নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। অথচ লক্ষ্য ছিল ১৫২, দুই ওপেনার মিলেই করে গিয়েছিলেন ১০৯। শুক্রবার শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
সিরিজ জেতার সম্ভাবনার এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে দেয়া হয়েছে বিশ্রাম, বাদ পড়েছেন তানজিম হাসান সাকিবও। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে তিনটি বদল এনেছে আফগানিস্তান। মুজিব উর রহমানের সাথে ফিরেছেন আব্দুল্লাহ আহমাদজাই।
এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও তিন ম্যাচের সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সর্বশেষ ২০১৮ সালে ভারতের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল, সেবার হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ ৩-০ ব্যবধানে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অ), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ , সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অ), মুজিব উর রহমান, নূর আহমদ, ফরিদ আহমাদ মালিক ও আবদুল্লাহ আহমাদজাই।


