নির্বাচন বন্ধ করার শক্তি কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন বন্ধ করার শক্তি কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রেস ব্রিফিং-এ কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কারও কোনো শক্তি নেই নির্বাচন বন্ধ করার।’
জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার ঢাকার মোহাম্মদপুরে কৃষি মার্কেট-সংলগ্ন নতুন কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন (ফেব্রুয়ারিতে নির্বাচন), তার ওপরে কারও কোনো কথা নেই। উনি যে মাসের কথা বলেছেন, সে মাসেই নির্বাচন হবে। কে কী বলল, আমাদের সেটা শোনার দরকার নেই।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। অনেকে অনেক কথা বলবে, তবে জনগণ যখন নির্বাচনমুখী হবে, কেউ বাধা দিতে পারবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে, ৫ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে চিঠিও দিয়েছে।

তবে ১২ আগস্ট এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সন্দেহ প্রকাশ করে বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।’

আরও পড়ুন

এর ব্যাখ্যায় তিনি বলেন, ‘যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তাদের লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।’

হঠাৎ সবজির দাম বাড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন স্থানে বন্যার পানি বাড়ায় সবজির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে আলুর দাম তেমন বাড়েনি। প্রচুর আলু হিমাগারে আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘মোহাম্মদপুর, মিরপুর এলাকায় সব সময়ই চাঁদাবাজি হয়ে থাকে। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের কোনো ছাড় নেই।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad