নির্বাচন পরিচালনায় বিএনপির ৪১ সদস্যের কমিটি গঠন

নির্বাচন পরিচালনায় বিএনপির ৪১ সদস্যের কমিটি গঠন
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। আর সদস্যসচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

বৃহস্পতিবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে। এ ছাড়া প্রধান সমন্বয়ক করা হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

কমিটির অন্য সদস্যরা হলেন মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব-উন-নবী খান সোহেল, জিয়াউদ্দিন হায়দার, মওদুদ হোসাইন আলমগীর পাভেল, মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ জাকারিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad