নির্বাচনের প্রচারে অংশ নেবেন খালেদা জিয়া: রিজভী

নির্বাচনের প্রচারে অংশ নেবেন খালেদা জিয়া: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
Advertisement
Advertisement

সুস্থ থাকলে আসন্ন নির্বাচনের গণসংযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

রিজভী বলেন, ‘বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের জন্য এরইমধ্যে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। সুস্থ থাকলে তিনি গণসংযোগে অংশ নেবেন।’

এ সময়, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে বলেও উদ্বেগ জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘এসবের পেছনে কোন নাশকতার পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।’

আরও পড়ুন

এসব দুর্ঘটনার পেছনে প্রতিবেশী ভারতের কোনো ভূমিকা আছে কিনা তাও ভেবে দেখার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, ‘ভারত এবং ভারতের মদদপুষ্টরা চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক।’

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনকে ফ্যাসিবাদের দোসররা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করতে পারে বলেও শঙ্কা জানান তিনি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এসব নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার।’

এ সময় সব দলকে স্বপ্রণোদিত ভাবে জুলাই সনদে সই করারও আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর