‘নাশকতার শঙ্কায়’ পুলিশের সব ইউনিটকে সতর্ক

‘নাশকতার শঙ্কায়’ পুলিশের সব ইউনিটকে সতর্ক
পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে এক সপ্তাহের মধ্যে ঘটা পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে ‘সম্ভাব্য হামলার আশঙ্কা’ থাকায় এ সতর্কতা জারি করা হয়।

এরই মধ্যে মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সম্ভাব্য হামলা প্রতিরোধে টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির নির্দেশ পেয়েছেন।

শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, বিমানবন্দর ও ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা সহজে দেখা যায় না। আগুনের ঘটনার রহস্য নিরপেক্ষভাবে উদঘাটন করা আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংস্থার প্রধান কাজ।

‘সঠিক তদন্ত না হওয়ায় মানুষের মনে সন্দেহ তৈরি হয়। জননিরাপত্তা নিশ্চিত না করতে পারলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে পারে’ বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর