ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ এর দিকে তিনি ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। মাঝের তিনটি নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ বাংলাদেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি।
এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আবুল হায়াত। তিনি বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, সুন্দর। এখন পর্যন্ত কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।’
আবুল হায়াত বলেন, যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।
একইদিন বেলা সাড়ে ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরেকটি কেন্দ্রে ভোট দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন। ভোট শেষে তিনি জানান, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটার উপস্থিতি কিছুটা কম।


