নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতালীগ।

শনিবার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক সংবাদ  বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি। বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে। এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না বলেও সংবাদ  বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad