ঢাকার গুলশান থেকে ভোটার হচ্ছেন তারেক রহমান

ঢাকার গুলশান থেকে ভোটার হচ্ছেন তারেক রহমান
জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ঢাকার গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান। এলাকাটি বর্তমানে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

এর আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ইটিআইতে পৌঁছান। জাইমা রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ১২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন কমিশন ত্যাগ করেন।

এ সময় নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসি প্রাঙ্গণে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারেক রহমান ইসিতে প্রবেশ করেন।

আরও পড়ুন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো এখন কেন্দ্রীয় সার্ভারে থাকা কোটি কোটি তথ্যের সঙ্গে যাচাই করে দেখা হবে। কোনো অমিল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে তার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হবে। সেই লিংকে ক্লিক করে তিনি নিজেই নিজের এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। এ ছাড়া চাইলে তিনি নির্বাচন কমিশন থেকেও সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন।

২০০৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad