নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছে ৪৮ হাজার পুলিশ সদস্য

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছে ৪৮ হাজার পুলিশ সদস্য
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য। এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের ওপর ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে  পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। জাতীয় নির্বাচন ঘিরে পুলিশ সদস্যদের এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম। চলমান নির্বাচনী প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে।

পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল করে তোলাই এই নির্বাচনী প্রশিক্ষণের মূল লক্ষ্য। চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড় তদারকির মাধ্যমে পরিচালনার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক(আইজপি)। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাঠ পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য রোববার রাজশাহী ও বগুড়া সফর করেছেন আইজিপি । তিনি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

আরও পড়ুন

 

 

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad