বগুড়ায় ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়ায় ধানখেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বগুড়ায় ধানখেত থেকে এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাট সংলগ্ন হাজরাদিঘী তালুকদারপাড়া এলাকার ওই ব্যবসায়ীর নাম জহুরুল ইসলাম (৪০)। নিহতের বাবার নাম মোখলেছুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টায় তার রক্তাক্ত মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বজলু বলেন, ‘সোমবার রাত আনুমানিক ১০টায় জহুরুলের ফোনে একটি কল এলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে তার রক্তাক্ত মরদেহ ধানখেতে দেখতে পাই।’

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad