নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের মদনপুরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী ও গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), দম্পতির কলেজ শিক্ষার্থী ছেলে সিয়াম (১৯) ও স্কুল শিক্ষার্থী মেয়ে মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, একতলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইনে লিকেজ পাওয়ার পর ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই সকালে সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত দগ্ধ হয়।

স্থানীয়রা উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০,  সিয়ামের ৭৭, মিমির ৪১ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। হযরত আলী ছাড়া বাকি চারজনকে ভর্তি রাখা হয়েছে। শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা গুরুতর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad