নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত সংঘর্ষের পর, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় বাড়িঘর, দোকানে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগও করা হয়।

পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার পাঁচানি গ্রামের হামিদুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বালু ভরাট, মাদক ব্যবসায় বাধা দেওয়া ও এলাকার আধিপত্য নিয়ে তাদের বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর