নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ স্কুলশিক্ষার্থী

নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ স্কুলশিক্ষার্থী
Advertisement
Advertisement

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মামুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানি পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ স্কুলশিক্ষার্থী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাগরপুর উপজেলার মাহমুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদেরকে প্রথমে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল, ঠিক ওই সময়ে অনেকেই বমি করতে থাকে। পরে ৩১ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।

আরও পড়ুন

তিনি বলেন, নলকূপের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। এই পেস্ট নলকূপের পানিতে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম জানান, পুলিশ স্কুল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা অনেকটাই সুস্থ বলে জানান জহুরুল ইসলাম।

শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে কে বা কারা বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহার করা কীটনাশক ঢেলে রাখে। পরে শিক্ষার্থীরা নলকূপের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad