নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১
Advertisement
Advertisement

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহতের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ হামলার ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার হলো।

এর আগে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসে করে ঢাকায় ফেরার পথে এই সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা ঘটে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারী সবাইকে শনাক্ত করা হয়েছে। তারা পালিয়ে থাকলেও গ্রেপ্তারের জন্য নরসিংদীজুড়ে অভিযান চলছে।’

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad