টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে সশস্ত্র পাহাড়ি ডাকাতদল অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দুপুরের দিকে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) এবং মোস্তাক আহমেদ (২৭)।

তারা সবাই পেশায় কৃষক এবং জীবিকার তাগিদে পাহাড়ি এলাকায় চাষাবাদ ও জ্বালানি লাকড়ি সংগ্রহে গিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এদিন দুপুরে ওই কৃষকরা মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন

এ সময় হঠাৎ করে অস্ত্রধারী পাহাড়ি ডাকাতদলের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছয়জনকে অপহরণ করে নিয়ে যায়।

ডাকাতদল পাহাড়ের ভেতরের দিকে তাদের নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাটি জানাজানির পর অপহৃতদের পরিবারের সদস্যরা উদ্‌বিগ্ন হয়ে পড়েন। তারা আশপাশের পাহাড়ি এলাকায় খোঁজাখুঁজি করেন এবং পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করেন। পরিবারগুলোর দাবি, দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নেওয়া হলে অপহৃতদের জীবনের ঝুঁকি বাড়তে পারে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র ডাকাতদলের তৎপরতা বেড়েছে। প্রায় কৃষক ও সাধারণ মানুষ অপহরণের শিকার হলেও কার্যকর ব্যবস্থা না থাকায় এসব ঘটনা বারবার ঘটছে। তারা পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad