নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় পিআরএফের নিন্দা

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় পিআরএফের নিন্দা
Advertisement
Advertisement

চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)।

মঙ্গলবার সকালে পিআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের সহকর্মী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যরা পরিবারের সদস্যদের নিয়ে ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।’

এ সময় স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়, যোগ করেন তারা।

এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। পিআরএফ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad