নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাওয়া নিয়ে সংশয়ে এনসিপি 

নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাওয়া নিয়ে সংশয়ে এনসিপি 
রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হলে এনসিপি যেকোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এসব কথা বলেন।

এনসিপির এই নেতা বলেন,  ‘জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দলটির নেতাদের কথায় যার প্রমাণ পাওয়া গেছে।‘

আখতার হোসেন বলেন, ‘সরকার যদি সামনে নতুন সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন না করে তবে ফের ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে। হাজারো মানুষের রক্তের বিনিময়ে নতুন এ বাংলাদেশে এটা আমরা মানতে পারি না।’

আরও পড়ুন

নির্বাচন ফেব্রুয়ারি কিংবা তার আগেই অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ধরনটা কেমন সেটা জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। এখন মানুষ জানছেন যে, কোন পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে।’

‘সংস্কার প্রস্তাবগুলো পরের সংসদের হাতে ছেড়ে দেওয়া হলে সেগুলো বাস্তবায়ন হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণেই আমরা নতুন সংবিধানের দাবি জানিয়েছি,’ যোগ করেন তিনি।

সংস্কার প্রস্তাবগুলো এখন বাস্তবায়ন করতে সমস্যা কোথায় সে প্রশ্নও করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad