প্রায় ১৬ মাস কার্যত অচল থাকার পর জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করেছে সরকার।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুপারিশ অনুযায়ী কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
কমিশনের প্রধান হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচাররপতি মইনুল ইসলাম চৌধুরী।
এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
২০২৪ সালের ৫ আগস্ট তীব্র ছাত্র-গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নভেম্বরে পদত্যাগ করেন জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা। এরপর থেকে কমিশন আর পুনর্গঠন করা হয়নি।


