দাদি-নাতনি হত্যা: জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা কেন্দ্রের

দাদি-নাতনি হত্যা: জড়িতদের গ্রেপ্তার দাবি মানবাধিকার সুরক্ষা কেন্দ্রের
আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের নেতারা ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র।

শনিবার রাত ১১টার দিকে ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে এ দাবি জানান সংস্থাটির কেন্দ্রীয় কমিটির পরিচালক-২ তানভীর আহমেদ দ্বীপ।

তিনি তার সংস্থার সদস্যদের নিয়ে নিহতদের বাড়িতে যান এবং ঘটনাস্থল ঘুরে দেখেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ দ্বীপ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলতে চাই, নতুন বাংলাদেশে এমন নৃশংস ঘটনা ঘটবে-এটা আমরা প্রত্যাশা করি না। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবি, যত দ্রুত সম্ভব হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কোথাও এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।’

এ সময় পাবনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও সংস্থার দপ্তর সম্পাদক আবিদ হাসান আকাশ, সংস্থার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পাপন, জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা, সহকারী জনসংযোগ কর্মকর্তা শামীম ইসলাম, ডেপুটি ডিরেক্টর অব ইউনিভার্সিটি পাবনা জেলার নিলয় পারভেজ দ্বীপ, সদস্য সোহাগ হোসেন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad