মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের পর আগুন নেভানোর চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। ফাইল ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তেহরানে একের পর এক হামলা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যাসহ দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

আইআরজিসির তথ্যানুযায়ী, তারা মধ্যপ্রাচ্যে ছয়টি ধাপে হামলা চালাচ্ছে।

এরইমধ্যে আঘাত হানা স্থাপনাগুলো হলো- ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলায় ২৭টি মার্কিন ঘাঁটি, ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিভে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরে একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানি বাহিনীও তাদের মতো ‘পরপর কঠোর এবং পেশাগত প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা প্রতিপক্ষের জন্য দুঃখজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad