পাবনায় দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা

পাবনায় দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা
ঈশ্বরদী থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

এর আগে, শনিবার বিকালে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাব্বি মন্ডল ও শরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করে পুলিশ। ঘটনাটির তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটকদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

শুক্রবার মধ্যরাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি-নাতনি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গ্রামের মৃত নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৭০) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। মধ্যরাতের পর হঠাৎ তাদের বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন প্রতিবেশীরা৷ কিন্তু ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পাননি। পরে কান্নার আওয়াজ থেমে গেলে যে যার বাড়িতে চলে যান।

পরদিন শনিবার সকালে বাড়ির প্রবেশমুখে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। আর নাতনির মরদেহ  বাড়ির পাশে সরিষার খেতে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad