থার্সডে নাইটে মিথিলা

থার্সডে নাইটে মিথিলা
মিথিলা
Advertisement
Advertisement

থার্সডে নাইট–শুক্রবারের আগে একটু স্বস্তির সময়। সেই হালকা রাতের আড্ডাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট, যেখানে বন্ধুদের নির্ভার আড্ডা পরিণত হয় একটি জটিল তদন্তে। বুধবার রাত ১২টায় মুক্তি পেতে যাচ্ছে কনটেন্টটি।

গল্পটি পরিচালনা করেছেন চরকি অরিজিনাল ঘুমপরী-খ্যাত নির্মাতা জাহিদ প্রীতম।

তিনি জানান, এটি দেশের একটি বাস্তব অপরাধকাহিনি থেকে অনুপ্রাণিত। পুরো ঘটনাকে তিনি বিভিন্ন মানুষের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি রশোমন ইফেক্ট বলছেন। তার ভাষায়, দর্শকরাই হবেন এই গল্পের বিচারক।

গত সোমবার বিকালে প্রকাশিত ট্রেলারে দেখা যায় একটি পার্টি, কয়েক ঘণ্টার স্মৃতি হারিয়ে ফেলার মতো ঘটনা এবং সেই সময়টুকু উদ্ধারে পুলিশের চেষ্টা। কেন্দ্রীয় পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল ও আরও কয়েকজন। তদন্তে যুক্ত আছেন পুলিশ অফিসার সামিরা খান মাহি। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার রহস্যকে ঘিরেই এগিয়েছে গল্প।

রোমান্টিক কনটেন্টে সুনাম কুড়ানো নির্মাতা জাহিদ প্রীতম বলেন, রহস্য তার প্রথম পছন্দের ঘরানা। থ্রিলারের ভিড়ে তিনি কিছুদিন রোমান্টিক গল্প করেছিলেন, কিন্তু এবার নিজের পছন্দের জনরায় ফিরেছেন।

আরও পড়ুন

গবেষণা করে, গল্পের খুঁটিনাটি বুঝে তারপরই আত্মবিশ্বাস নিয়ে থার্সডে নাইট তৈরি করেছেন বলে জানান তিনি।

এ কনটেন্ট মিথিলা ও সামিরা খান মাহির প্রথম যৌথ কাজ। মাহি বলেন, মিথিলার কারণেই তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। শুটিংয়ের একটি অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। পহেলা বৈশাখের সকালে আসামি জিজ্ঞাসাবাদের দৃশ্যের শুট শেষে একই শাড়িতে উৎসবে যোগ দেন।

রোমান্টিক ইমেজের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে ফররুখ আহমেদ রেহানকে। তিনি বলেন, জাহিদ প্রীতম তার পছন্দের নির্মাতা, তাই চরিত্রটি নিয়ে আলাদা আগ্রহ ছিল। সৌম্য জ্যোতিও জানান, ‘উৎসব’-এর পর দর্শকদের প্রত্যাশা এখানে বজায় থাকবে।

গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে আছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ ও রেহনুমা আলম ঐশী। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই ফ্ল্যাশ ফিকশন জীবনের ছোট মুহূর্তকে সিনেম্যাটিকভাবে তুলে ধরে–ছোট হলেও এর প্রভাব থেকে যায় অনেক গভীর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad