ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটকেন্দ্র প্রায় ৪৩ হাজার: ইসি সচিব

ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটকেন্দ্র প্রায় ৪৩ হাজার: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলছেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘এবার মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে পুরুষ ভোটকক্ষ থাকবে এক লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ থাকবে এক লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি।’

এছাড়া অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ১২ হাজার নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

কর্মপরিকল্পনা বাস্তবায়নে কিছুটা পিছিয়ে থাকার কথা স্বীকার করে ইসি সচিব বলেন, ‘ইসি দুটি কাজে পিছিয়ে আছে। এর মধ্যে একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন।’

আরও পড়ুন

তিনি জানান, রাজনৈতিক দলের পুনঃতদন্ত কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চূড়ান্ত করা হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি করা শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ‘এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে আগের সিদ্ধান্তই বহাল আছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। কমিশন স্বীয় বিবেচনায় একটি প্রতীক দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।’

সচিব আখতার আহমেদ জানান,  এদিকে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রমও কিছুটা পিছিয়েছে। এ নিয়ে কাজ চলছে এবং খুব দ্রুত এ প্রক্রিয়া শেষ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad